Kotha Keyboard | Kontho Keyboard | Best Bangla Keyboard for PC

Looking for a Bangla Keyboard for Windows 10 or Windows 11? Download Kotha Keyboard (formerly Kontho Keyboard). It features live voice typing, Bijoy to Unicode converter, and a massive 9 lakh word dictionary. This is the perfect alternative to Avro keyboard.

Kotha Keyboard Banner

Bangla Keyboard (Kotha)

উইন্ডোজের জন্য সবচেয়ে আধুনিক, ফাস্ট এবং স্মার্ট বাংলা কীবোর্ড!
এখন ৯ লক্ষ+ শব্দের ডিকশনারি এবং বাংলা ইংরেজি আরবিসহ যেকোনো ভাষায় ভয়েস টাইপিং সাপোর্টসহ।

⬇️ ডাউনলোড করুন (Download)
🔥 মেগা আপডেট (v4.07) 💻 Windows 10 | 11 🆓 Freemium ⚡ Zero-Allocation Fast

🚀 নতুন আপডেটে (v4.07) কী থাকছে?

  • এমএস ওয়ার্ড ফন্ট ফিক্স (MS Word ANSI Fix): বিজয় আন্সি লেআউটে মাইক্রোসফট ওয়ার্ডে 'কস্‌মেটিক্‌স' বা 'উদ্‌ঘাটন' (নন-জয়েনার যুক্ত শব্দ) লেখার সময় SutonnyMJ ফন্ট পরিবর্তন হয়ে যাওয়ার দীর্ঘদিনের বাগটি ফিক্স করা হয়েছে! (এই বাগটি অন্যান্য বাংলা কীবোর্ডে এখনো রয়েছে)।
  • Drag and Drop: ফাইল ট্রান্সফারে Drag and Drop ফিচার যুক্ত করা হয়েছে।
  • Built-in Calculator: ✅ বিল্ট-ইন ক্যালকুলেটর যুক্ত করা হয়েছে! এখন কোনোরকম ক্যালকুলেটর ছাড়াই সরাসরি সংখ্যা লিখেই ফলাফল পাওয়া যাবে! যেমন ৫০+৫০== এভাবে যেকোনো ক্যালকুলেশন করে একবার সমান দিলে সাজেশনে দেখাবে, দুইবার সমান দিলে আউটপুটে চলে আসবে!
  • Kotha AI Hub: ✅ কথা এআই হাব যুক্ত করা হয়েছে! এতে রয়েছে:
    ✅ বানান শুদ্ধিকরণ ফিচার
    ✅ গ্রামার কারেকশন ফিচার
    ✅ টেক্সট অ্যাসিস্ট্যান্ট ফিচার
    ✅ OCR (স্ক্রীন থেকে যেকোনো লেখা বের করার ফিচার)
    ✅ এআই মডেল ও প্রোভাইডার সিলেক্ট করার ও কাস্টম এআই যুক্ত করার ফিচার!
    এআই হাব এর শর্টকাট: ctrl+alt+a
    OCR এর শর্টকাট: ctrl+alt+s

  • স্মার্ট কোটেশন ও আন্সি একার/ঐকার: ✅ Microsoft Word -এ এখন বিজয় আন্সিতে লেখার যেকোনো স্থানে কোটেশন (‘’ “”) দিলে অটোমেটিক ওপেনিং অথবা ক্লোজিং কোট আসবে। এছাড়াও লেখার যেকোথাও একার/ঐকার দিলে অটোমেটিক মাত্রাসহ ভার্সন বা মাত্রাছাড়া ভার্সন এপ্লাই হবে। অন্যান্য এপ্লিকেশনে পূর্বের মতোই স্পেস+কোটেশন দিলে ওপেনিং কোট হবে, অথবা একসেন্ট কী/টিল্ডা কী থেকে ডেডিকেটেড ওপেনিং কোট দেয়া যাবে। আর একার/ঐকার এর ক্ষেত্রে স্পেসসহ একার/ঐকার দিলে মাত্রাছাড়া একার/ঐকার এপ্লাই হবে, অথবা টগল হিসেবে দুইবার একার/ইকার চাপলে মাত্রাছাড়া ও মাত্রাসহ এর মাঝে টগল হবে।
  • Layout and Toggle Remembering: উইন্ডো ওয়াইজ লেআউট মনে রাখার ফিচার থাকলেও ইংরেজী ও সর্বশেষ লেআউট এর টগলটিও মনে রাখা প্রয়োজন? [যুক্ত করা হয়েছে]
  • লাইভ স্পেল চেকার: ✅ ভুল শব্দ লিখে দুইবার সমান চাপলে সঠিক আউটপুট আসবে। যেমন শ্রেণী== আউটপুট আসবে শ্রেণি
  • সরাসরি ইমোজী, তারিখ, বার ও ক্যালকুলেটর: ✅ সরাসরি ইমোজি যুক্ত করা হয়েছে যেমন love== fire== tik== taka= আজ== তারিখ== গতকাল== আগামীকাল== today== date== এভাবে চাপলে তারিখ বার বা ইমোজী এপ্লাই হবে সরাসরি
  • অ্যাডভান্সড প্রো ক্লিপবোর্ড (Pro Clipboard): কপি করা হিস্ট্রি সেভ রাখার জন্য নতুন প্রো ক্লিপবোর্ড যুক্ত করা হয়েছে (শর্টকাট: Alt+V)। ক্লিপবোর্ডটি ব্যাপকভাবে ইমপ্রুভ করা হয়েছে। এখন ক্লিপবোর্ডে টেক্সটের পাশাপাশি কপি করা ছবিও (Image/Screenshot) দেখাবে! (লিমিট: ছবি সর্বশেষ ৫টি, টেক্সট সর্বশেষ ২০টি, তবে পিন করে রাখলে আনলিমিটেড)।
  • ক্লিপবোর্ড কন্ট্রোল ও ইমোজি: ক্লিপবোর্ডে প্রাইভেসি রক্ষার্থে অন/অফ টগল যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন 'ইমোজি' (😊) আইকন যুক্ত করা হয়েছে, যেটিতে ক্লিক করে উইন্ডোজের ডিফল্ট ইমোজি ও সিম্বল প্যানেল খুব সহজেই ব্যবহার করা যাবে!
  • ম্যানুয়াল ক্লিপবোর্ড এন্ট্রি ও ফরম্যাটিং: ➕ বাটনে ক্লিক করে ম্যানুয়ালি টেক্সট অ্যাড করা যাবে। এডিট বা অ্যাড করার সময় এন্টার (Enter) বা নিউ-লাইন (New-line) ফরম্যাট ১০০% অক্ষত থাকবে। উইন্ডোজ ক্লিপবোর্ড থেকে ফরম্যাটসহ (বোল্ড, কালার) পেস্ট করার সাপোর্ট যুক্ত করা হয়েছে।
  • কাস্টম সাজেশন ও টেক্সট এক্সপান্ডার: কাস্টম সাজেশন মেকার ও ইমোজি পিকার ইমপ্রুভ করে টেক্সট এক্সপান্ডার (Auto-Apply) যুক্ত করা হয়েছে। টগল অফ থাকলে শুধু সাজেশনে দেখাবে, টগল অন থাকলে শর্টকাট লেখামাত্রই সরাসরি টেক্সটে অ্যাপ্লাই হয়ে যাবে! এছাড়া :: টাইপ করলে সাজেশনবারে 😊 সহ আরও ইমোজি চলে আসবে!
  • স্প্ল্যাশ স্ক্রিন ও স্টার্টআপ ফিক্স: কিছু পিসিতে অ্যাপ ওপেন করার সময় স্প্ল্যাশ স্ক্রিন এসে কেটে যাওয়ার বা ফ্রিজ হওয়ার বাগটি সম্পূর্ণ ফিক্স করা হয়েছে। এখন স্টার্টআপ আগের চেয়েও বহুগুণ ফাস্ট এবং স্ট্যাবল!
  • উইন্ডো-ভিত্তিক লেআউট রিমেম্বার (Window-wise Layout): এখন থেকে কীবোর্ড মনে রাখবে আপনি কোন অ্যাপে কোন লেআউটে ছিলেন। এক অ্যাপ এর উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে গেলে সেই উইন্ডোতে ব্যবহার করা লেআউটটি অটোমেটিক সেট হয়ে যাবে!
  • ডায়নামিক কালার ইন্ডিকেটর: ইউনিকোড টাইপিংয়ের সময় ভয়েস আইকন ও ট্রে আইকন সবুজ থাকবে, আর বিজয় আন্সি সিলেক্ট করলে আইকন অটোমেটিক নীল হয়ে যাবে। ফলে চোখের দেখাতেই বোঝা যাবে আপনি কোন মোডে আছেন।
  • কার্সরের নিচেই সাজেশন: Chrome, Edge, VS Code বা মেসেঞ্জারে সাজেশন বার এখন থেকে ঠিক আপনার কার্সরের নিচেই শো করবে!
  • আরবি কীবোর্ড ও ভয়েস টাইপিং: নতুন আরবি লেআউট এবং পিসিতে নিখুঁত আরবি ভয়েস টাইপিং করার সুবিধা যুক্ত হয়েছে।
  • ৯ লক্ষ+ শব্দের ডিকশনারি: স্মার্ট সাজেশনকে আরও নির্ভুল করতে বাংলা ও ইংরেজি মিলে ১৬ মেগাবাইটের বিশাল ডিকশনারি।
  • আপডেট চেক: অটো আপডেট চেক ফিচার যুক্ত করা হয়েছে।
  • টপবার ইমপ্রুভমেন্ট: টপবার এখন আর স্ক্রিনের বাইরে যাবেনা। এখন যেকোনো টেক্সটবক্সে থাকা অবস্থায় টপবারে মাউস দিয়ে লেআউট চেঞ্জ করে আবার কোনোরকম টেক্সবক্সে ক্লিক না করেই সরাসরি লেখা যাবে!
  • নতুন: সাজেশন বারে প্রদর্শিত যেকোনো শব্দের ওপর মাউসের রাইট-ক্লিক (Right-Click) করে অপ্রয়োজনীয় বা ভুল শব্দ ডিকশনারি থেকে স্থায়ীভাবে মুছে ফেলার (Remove) সুবিধা যুক্ত করা হয়েছে।
  • অপটিমাইজেশন: রিমুভ করার সময় শব্দগুলো যেন মেমোরিতে প্রেশার না ফেলে, সেজন্য O(1) কমপ্লেক্সিটির একটি 'Blacklist' অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা কীবোর্ডের পারফরম্যান্স বিন্দুমাত্র কমতে দেবে না।
  • নতুন: অন-স্ক্রিন কীবোর্ডে (OSK) সম্পূর্ণ নতুন 'ইউনিজয় (Unijoy)' লেআউট যুক্ত করা হয়েছে। এতে লং-প্রেস (চেপে ধরে রাখা) করে শিফট ক্যারেক্টার (যেমন 'ক' চেপে 'খ') টাইপ করার সুবিধা রয়েছে।
  • নতুন: সেটিংসে "ট্রাডিশনাল টাইপিং" (অক্ষরের পরে ি, ে ইত্যাদি কার বসানোর নিয়ম) ফিচার যুক্ত করা হয়েছে। এটি চালু থাকলেও সাজেশন বারে ো-কার/ৌ-কার সঠিকভাবে শো করবে।
  • নতুন: অন-স্ক্রিন কীবোর্ডের (OSK) ব্যাকস্পেস (Backspace) কীতে ফিজিক্যাল কীবোর্ডের মতো অটো-রিপিট (Auto-Repeat) সুবিধা যুক্ত করা হয়েছে, অর্থাৎ চেপে ধরে রাখলে একটানা লেখা কাটবে।
  • নতুন: সম্পূর্ণ নতুন একটি 'আরবি (Arabic)' কীবোর্ড লেআউট যুক্ত করা হয়েছে, সাথে আরবি ডিকশনারি প্রেডিকশন এবং অন-স্ক্রিন কীবোর্ড (OSK) সাপোর্ট।
  • নতুন: লাইভ ভয়েস টাইপিং এ এখন বাংলা, বিজয় আন্সি এবং ইংরেজির পাশাপাশি নিখুঁত 'আরবি (Arabic)' ভয়েস টাইপিংও করা যাবে।
  • উন্নয়ন: সেটিংস উইন্ডোর ডিজাইন আরও স্লিক, কম্প্যাক্ট এবং সুন্দর করা হয়েছে।
  • নতুন: স্মার্ট অটো-সাজেশন ও নেক্সট-ওয়ার্ড প্রেডিকশন ( ৯ লক্ষ ২১ হাজার ২০১ টি বাংলা ও ইংরেজী শব্দ যুক্ত করা হয়েছে, বাংলা ও ইংরেজী মিলে ১৬ মেগাবাইট বিশাল ডিকশনারি সাপোর্ট)।
  • নতুন/ফিক্স: আধুনিক ব্রাউজার (Google Chrome, Edge), ডিসকর্ড, টেলিগ্রাম, মেসেঞ্জার এবং Electron অ্যাপগুলোতে (VS Code) সাজেশন বার ঠিক কার্সরের নিচেই শো করার ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে।
  • নতুন: ওয়াইফাই পিসি ভয়েস টাইপিং (মোবাইল দিয়ে পিসিতে রিয়েল-টাইম টাইপ করার সুবিধা)।
  • নতুন: লোকাল ফাইল ট্রান্সফার (পিসি ↔ মোবাইল)।
  • নতুন: কাস্টম লেআউট ক্রিয়েটর (নিজের ইচ্ছেমতো ৩টি কাস্টম কীবোর্ড লেআউট তৈরি করার সুবিধা)।
  • নতুন: অন-স্ক্রিন কীবোর্ড (OSK) বাংলা ও ইংরেজির জন্য।
  • উন্নয়ন: সেটিংস উইন্ডোর স্ট্যাটিস্টিক্সে "সময় বেঁচেছে"-এর পরিবর্তে প্রকৃত "টাইপিংয়ের সময়" (মিনিট ও সেকেন্ড) দেখার সুবিধা যুক্ত করা হয়েছে।
  • ফিক্স: সাজেশন বন্ধ থাকলেও ইংলিশ লেআউটে ওয়ার্ড কাউন্ট না হওয়ার সমস্যা সমাধান করা হয়েছে এবং স্পেস ছাড়াও এন্টার, মাউস ক্লিক বা শর্টকাট চাপলে নিখুঁতভাবে ওয়ার্ড কাউন্ট হওয়ার লজিক ইমপ্লিমেন্ট করা হয়েছে।
  • ফিক্স: কাস্টম আন্সি (Custom ANSI) লেআউট এবং অন-স্ক্রিন কীবোর্ডে (OSK) ডিকশনারি সাজেশন ও প্রেডিকশন সঠিকভাবে কাজ না করার সমস্যা সমাধান করা হয়েছে।
  • ফিক্স: কাস্টম আন্সি লেআউটে SutonnyMJ ফন্টের সাজেশন সঠিকভাবে রেন্ডার ও প্রদর্শিত না হওয়ার সমস্যা ফিক্স করা হয়েছে।
  • অপটিমাইজেশন: C++11 Range-loop মেমোরি ডিটাচ (Detach) এবং জিরো-অ্যালোকেশন (Zero Allocation) ইস্যু ফিক্স করে র‍্যাম (RAM) ব্যবহার আরও কমানো হয়েছে এবং কীবোর্ডের স্পিড সুপারফাস্ট করা হয়েছে।
  • ফিক্স: সেটিংস উইন্ডো, শর্টকাট লজিক এবং সাজেশন বারের অ্যারো কী (Arrow Keys) নেভিগেশন লজিক উন্নত করা হয়েছে।
  • এছাড়াও:
    ১. ✅ ভয়েজ টাইপিং আরও স্মার্ট! এখন লাইভ ভয়েজ টাইপিংয়ের সময় আজ কি বার/আজকের বার/আজকে কি বার, আজ কত তারিখ/আজকের তারিখ/আজকে কত তারিখ বললে অটোমেটিক বর্তমান বার ও তারিখ টাইপ হয়ে যাবে! এছাড়াও ভয়েজ টাইপিংয়ে এখন যতিচিহ্ন যুক্ত করা হয়েছে, কমা/কমা চিহ্ন বললে কমা সিম্বল আসবে, দাঁড়ি/দাঁড়ি চিহ্ন বললে দাড়ি সিম্বল টাইপ হবে!
    ২. ✅ লিনাক্স ভার্সনে উন্নতি করা হয়েছে। এখন লিনাক্সেও শুধুমাত্র ফিজিক্যাল টাইপিং বাদে এই অ্যাপের যাবতীয় ফিচার ব্যবহার করা যাবে। অনস্ক্রিন কীবোর্ড উইন্ডো থেকে লেখা যাবে অথবা banglatoolbox.github.io ওয়েব থেকে উইন্ডোজ/ম্যাক/লিনাক্স সবখানেই কীবোর্ড ইন্সটল ছাড়াও বাংলা টাইপ করা যাবে। তবে এই ওয়েবে ভবিষ্যতে ফোনেটিক লেআউটও যুক্ত করা হতে পারে।
    ৩. ✅ এখন কথা কীবোর্ড দিয়ে বিশ্বের যেকোনো ভাষায় লাইভ ভয়েজ টাইপ করা যাবে (গুগোল যত ভাষা সাপোর্ট করে)! সেটিংস উইন্ডো থেকে ভাষা সেট করা যাবে।
    ৪. ✅ সেটিংস উইন্ডোতে শর্টকাট হাইড ও শো করার অপশন যুক্ত করা হয়েছে, এর মাধ্যমে এখন সেটিংস উইন্ডোকে আরও কমপ্যাক্ট করা যাবে।
    ৫. ✅ উইন্ডোজেও Bangla Toolbox এর মতো ফাইল কনভার্টার যুক্ত করা হয়েছে! এখন যেকোনো Microsoft Word Document/docx ফাইল বা txt ফাইল সরাসরি কনভার্ট করা যাবে, তাও আবার সকল স্টাইল, ট্যাবল ও ফরম্যাট ঠিক রেখে!
    ৬. ✅ফাইল কনভার্টারের বাগ ফিক্স করা হয়েছে এবং অপ্রয়োজনীয় ডিপেনডেন্সি রিমুভ করা হয়েছে।
    ৭. ✅ফাইল কনভার্টার সুপার ফাস্ট করা হয়েছে, কনভার্ট এর সময় লাগি ভাব দূর করা হয়েছে। এখন কনভার্ট করা ফাইল Bangla Toolbox দিয়েও ওপেন করা যাবে।
    ৮. ✅ ট্রে মেনুতে সেটিংস আইকন এবং লাইভ ভয়েজ টাইপিং আইকন যুক্ত করা হয়েছে
    ৯. ✅ ভয়েজ টাইপিং কিউআর কোড উইন্ডো অথবা লাইসেন্স উইন্ডো অপেন থাকলে আবারও ওপেন করার চেষ্টা করলে ওপেন থাকা উইন্ডোই দেখাবে, নতুন করে আরেকটি উইন্ডো ওপেন হবেনা। (বাগ ফিক্সড)
    ১০. ✅ লাইভ ভয়েজ টাইপিং ইমপ্রুভ করা হয়েছে
  • Unic Features:
    ✅ File Transfer
    ✅ Kotha AI Hub
    ✅ Built-in Calculator, example type 20+30==
    ✅ Voice Typing in any Language
    ✅ Emoji Suggestion And Custom Suggestion Maker
    just type :: and right click any emoji or word
    ✅ Live Converter and MS Word File/docx Converter Added
    ✅ Arabic Layout Added
    ✅ Custom Layout Creator
    ✅ Onscreen Keyboard for Bangla, English, Bijoy, Phonetic and Arabic
    ✅ Suggestion Window Added
    ✅ Live Voice Typing and Mobile Voice Typing Added
    ✅ Customizable any Shortcuts
    ✅ Much More...

✨ মূল ফিচারসমূহ (Core Features)

🎨 কালার ইন্ডিকেটর লজিক: কীবোর্ডটি এতটাই স্মার্ট যে, আপনি যখন বাংলা ইউনিকোড বা ফনেটিক ইউনিকোড মোডে থাকবেন তখন টপ-বার এবং ট্রে মেনুর আইকন সবুজ (Green) রঙের থাকবে। কিন্তু যখন আপনি বিজয় আন্সি (SutonnyMJ) লেআউট ব্যবহার করবেন, তখন আইকনগুলো স্বয়ংক্রিয়ভাবে নীল (Blue) হয়ে যাবে।
Smart Auto Suggestion
স্মার্ট অটো-সাজেশন

৯ লক্ষ ২১ হাজার+ শব্দের বিশাল ডিকশনারি! টাইপ করার সাথে সাথেই নির্ভুল সাজেশন যা আপনার টাইপিং স্পিড বহুগুণ বাড়িয়ে দেবে।

Voice Typing PC
ওয়াইফাই ভয়েস টাইপিং

পিসিতে কোনো মাইক্রোফোন ছাড়াই মোবাইল দিয়ে স্ক্যান করে টাইপ করুন। বাংলা, ইংরেজি ও আরবিসহ পৃথিবীর যেকোনো ভাষায় কথা বললে পিসিতে টাইপ হবে!

On Screen Keyboard
অন-স্ক্রিন কীবোর্ড (OSK)

যাদের ফিজিক্যাল কীবোর্ডে সমস্যা তাদের জন্য বাংলা, ইংরেজি, আরবি এবং লং-প্রেস সুবিধাযুক্ত ইউনিজয় অন-স্ক্রিন কীবোর্ড।

Bijoy to Unicode Converter
লাইভ কনভার্টার

ইউনিকোড থেকে বিজয় (ANSI) এবং বিজয় থেকে ইউনিকোডে রিয়েল-টাইম কনভার্ট করার সুবিধা। সাথে থাকছে আনডু ও কাস্টম প্রিসেট।

Arabic Keyboard Layout
মাল্টিপল ও কাস্টম লেআউট

বাংলা (ইউনিকোড, আন্সি, ফনেটিক), ইংরেজি এবং আরবি লেআউট। সাথে নিজের ইচ্ছেমতো শর্টকাট দিয়ে ৩টি কাস্টম লেআউট তৈরির সুবিধা।

WiFi File Transfer
লোকাল ফাইল ট্রান্সফার

কোনো ক্যাবল বা ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই পিসি থেকে মোবাইলে বা মোবাইল থেকে পিসিতে ওয়াইফাইয়ের মাধ্যমে ফাইল আদান-প্রদান করুন।

💻 ইউজার ইন্টারফেস (Screenshots)

Kotha Keyboard Top Bar UI

ফ্লোটিং টপ-বার

স্ক্রিনের ওপরের দিকে থাকা ছোট্ট ও সুন্দর কন্ট্রোল প্যানেল। এখান থেকে সরাসরি লেআউট পরিবর্তন এবং ভয়েস টাইপিং চালু করা যায়। সবুজ মাইক মানে আপনি ইউনিকোড মোডে আছেন।

Kotha Keyboard Settings Window

অ্যাডভান্সড সেটিংস

টাইপিং স্পিড (WPM), টাইপিংয়ে অতিবাহিত সময়, অ্যাপে কাস্টম ফন্ট এপ্লাই করা, থিম চেঞ্জ, ট্রাডিশনাল টাইপিং, লেআউট পরিবর্তন করার শর্টকাট এবং উইন্ডো-ভিত্তিক লেআউট রিমেম্বার কন্ট্রোল করার সকল সুবিধা এখানে রয়েছে।

Kotha Keyboard Tray Menu

সিস্টেম ট্রে মেনু

উইন্ডোজের নিচের ডান দিকের ট্রে আইকনে রাইট-ক্লিক করলে এই সম্পূর্ণ মেনুটি পাওয়া যায়। এখান থেকে কীবোর্ডের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।

Kotha Keyboard Top Menu

টপ-বার মেনু

গিয়ার (সেটিংস) আইকনে ক্লিক করলে আসা মেনু, যেখান থেকে কনভার্টার, লেআউট ক্রিয়েটর, অনস্ক্রিন কীবোর্ড এবং ফাইল ট্রান্সফার ওপেন করা যায়।

Kotha Keyboard Live Converter

লাইভ কনভার্টার

ইউনিকোড এবং বিজয় আন্সি লেখার মধ্যে রিয়েল-টাইম কনভার্সন। এতে স্পেস, এন্টার এবং কাস্টম সিরিয়াল যুক্ত করার বিল্ট-ইন প্রিসেট রয়েছে।

Kotha Keyboard Voice Typing QR

ওয়াইফাই ভয়েস কিউআর (QR)

পিসিতে ভয়েস টাইপিং চালু করতে এই QR কোডটি মোবাইল দিয়ে স্ক্যান করতে হয়। এটি সম্পূর্ণ লোকাল নেটওয়ার্কে কাজ করে। মোবাইলে যেকোনো ভাষায় কথা বললে সেটি অনায়াসেই পিসিতে টাইপ হয়ে যাবে!

🎙️ ক্রস-ল্যাঙ্গুয়েজ ভয়েস টাইপিং (কীভাবে কাজ করে?)

মোবাইল দিয়ে পিসিতে রিয়েল-টাইম ভয়েস টাইপ করার এক যুগান্তকারী ফিচার! এটি যেকোনো ভাষায় কাজ করে:

  1. কীবোর্ডের ট্রে মেনু বা ডাবল-ক্লিক করে ওয়াইফাই ভয়েস টাইপিং অপশনটি চালু করুন।
  2. স্ক্রিনে আসা QR কোডটি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করুন (পিসি ও মোবাইল একই ওয়াইফাই বা হটস্পটে থাকতে হবে)।
  3. মোবাইলের ব্রাউজারে একটি পেজ ওপেন হবে। সেখানে থাকা টেক্সটবক্সে ক্লিক করে আপনার মোবাইলের কীবোর্ডের মাইক (🎤) আইকনে চাপ দিন।
  4. এবার আপনি বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি—যেকোনো ভাষায় কথা বলুন। মোবাইলের কীবোর্ড যা ইনপুট দিবে, সেটি চোখের পলকে আপনার পিসিতে টাইপ হয়ে যাবে!
Bangla Toolbox

🧰 Bangla Toolbox ইকোসিস্টেম

এই কীবোর্ডটি সরাসরি আমাদের ওয়েব প্ল্যাটফর্ম Bangla Toolbox এর সাথে কানেক্টেড।

আপনি চাইলে ব্রাউজার থেকে সরাসরি আমাদের ওয়েব প্ল্যাটফর্ম Bangla Toolbox ভিজিট করে Kotha Keyboard এর সাথে কানেক্ট হয়ে ভয়েস টাইপিং এবং ফাইল ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও বাংলা নিয়ে কাজ করার জন্য কনভার্টার, টাইপ টেস্ট, টেক্সট এডিটরসহ আরও ৫০+ প্রয়োজনীয় টুলস রয়েছে সেখানে!


🌐 ভিজিট করুন: banglatoolbox.github.io

👑 প্রিমিয়াম লাইসেন্স ও প্রাইসিং

কীবোর্ডের বেসিক ফিচারগুলো (টাইপিং, কনভার্টার, লেআউট ক্রিয়েটর, ফাইল ট্রান্সফার) সবার জন্য সম্পূর্ণ ফ্রি। তবে প্রতিদিন আনলিমিটেডে ভয়েজ টাইপিং এবং আনলিমিটেড Kotha AI Hub ফিচার ব্যবহারের জন্য আমাদের একটি নামমাত্র মূল্যের ফ্রিমিয়াম/ডোনেশন ভিত্তিক প্রাইসিং রয়েছে।
🎁 স্পেশাল অফার: প্রতি শুক্রবার সবার জন্য ভয়েস টাইপিং সম্পূর্ণ ফ্রি!

প্যাকেজের নাম মেয়াদ মূল্য (BDT) সুবিধা অ্যাকশন
অর্ধ-বার্ষিক ৬ মাস (১৮০ দিন) ১৬০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
বার্ষিক ১ বছর (৩৬৫ দিন) ৩১০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
দ্বি-বার্ষিক ২ বছর (৭৩০ দিন) ৫১০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
লাইফটাইম 🌟 আজীবন (Lifetime) ১০২০ টাকা লাইফটাইম সাপোর্ট ও আনলিমিটেড অ্যাক্সেস Buy Now

বিঃদ্রঃ লাইসেন্স কী (Key) আপনার পিসির ডিভাইস আইডির (Device ID) সাথে লিংক করা থাকবে। মেয়াদ থাকাকালীন সময়ে আপনি একাধিকবার উইন্ডোজ সেটআপ দিলেও এক্সপোর্ট করা লাইসেন্স দিয়ে পুনরায় তা অ্যাক্টিভ করতে পারবেন।