অফিশিয়াল ডকুমেন্টেশন

📖 Kotha Keyboard - User Manual

উইন্ডোজের জন্য তৈরি করা এযাবৎকালের সবচেয়ে আধুনিক, ফাস্ট এবং ফিচার-প্যাকড বাংলা কীবোর্ড। ৯ লক্ষ+ শব্দের বিশাল ডিকশনারি, স্মার্ট অটো-সাজেশন, ক্রস-ল্যাঙ্গুয়েজ ওয়াইফাই ভয়েস টাইপিং এবং জিরো-অ্যালোকেশন মেমোরি ম্যানেজমেন্ট— সবকিছু মিলিয়ে এটি আপনার টাইপিংকে করবে সুপারফাস্ট!

📥 ২. ডাউনলোড এবং ইনস্টলেশন

  1. এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
  2. ডাউনলোড করা .exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। (উইন্ডোজ ডিফেন্ডার ওয়ার্নিং দিলে More Info > Run Anyway)।
  3. ইনস্টল হয়ে গেলে ডেক্সটপে কীবোর্ড এর টপবার দেখতে পাবেন, মাইনাস আইকনে ক্লিক করলে নিচে টাস্কবারের ডানদিকে (System Tray) কীবোর্ডের আইকন দেখতে পাবেন।

⌨️ ৩. কীবোর্ড শর্টকাট ও সেটিংস

  • Ctrl + 1 : বাংলা ইউনিকোড
  • Ctrl + 2 : ইংরেজি
  • Ctrl + 3 : বিজয় আন্সি
  • Ctrl + 4 : বাংলা ফনেটিক
  • Ctrl + 5 : আরবি
  • Ctrl + Space : বাংলা ও ইংরেজির মাঝে টগল করতে।
  • Ctrl + 0 : ফনেটিক মোড টগল (Unicode <-> ANSI) করতে।

⚙️ সেটিংস উইন্ডোর টগল অপশনসমূহ:

  • ডিফল্ট শর্টকাট ব্যবহার করুন: এটি চালু থাকলে উপরের ডিফল্ট শর্টকাটগুলো কাজ করবে। এটি বন্ধ করে আপনি নিজের ইচ্ছেমতো (যেমন Shift+A, Alt+1 ইত্যাদি) শর্টকাট সেট করতে পারবেন।
  • ইংলিশ লেআউটেও সাজেশন দেখান: এটি চালু থাকলে ইংরেজি টাইপ করার সময়ও ডিকশনারি থেকে অটো-সাজেশন আসবে।
  • সাজেশনে টাইপ করা ইংলিশ টেক্সট দেখান: টাইপিংয়ের সময় আপনি ইংরেজিতে যা টাইপ করছেন (যেমন: 'Ami') সেটিও সাজেশনের শেষে প্রদর্শিত হবে, যাতে প্রয়োজন হলে সরাসরি ইংরেজি শব্দটিও বসানো যায়।
  • প্রতিটি উইন্ডোর জন্য আলাদা লেআউট মনে রাখুন: এটি চালু করলে, আপনি Chrome এ বাংলা টাইপ করে Microsoft Word এ গেলে সেখানে আগে যে লেআউট ছিল (যেমন ইংরেজি) সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে।

💡 ৪. সাজেশন বার গাইড ও টিপস

Kotha Keyboard এর সবচেয়ে পাওয়ারফুল ফিচার হলো এর অটো-সাজেশন বার।

  • নেভিগেশন: টাইপ করার সময় সাজেশন আসলে কীবোর্ডের Up/Down Arrow (উপর/নিচ) কী চেপে সিলেক্ট করতে পারবেন এবং Enter, Tab বা Space চেপে শব্দটি বসাতে পারবেন, অথবা সিলেক্ট করে যাস্ট স্পেস দিলেই সেটি অ্যাপ্লাই হয়ে যাবে!
  • মাউস ক্লিক: মাউস দিয়ে ক্লিক করেও শব্দ ইনসার্ট করা যায়।
  • ডিকশনারি থেকে শব্দ মুছুন: অনেক সময় ভুল বা অপ্রয়োজনীয় শব্দ সাজেশনে আসতে পারে। সেই শব্দের উপর মাউসের রাইট-ক্লিক (Right-Click) করে "ডিকশনারি থেকে মুছুন" এ ক্লিক করলে সেটি স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এবং আর কখনো সাজেশনে আসবে না।

⌨️ ৫. বিজয় (Unicode ও ANSI) টাইপিং গাইড

সেটিংস উইন্ডোতে "ট্রাডিশনাল টাইপিং" নামে একটি অপশন রয়েছে, যা আপনার টাইপিং স্টাইল নির্ধারণ করে।

🔴 ট্রাডিশনাল টাইপিং OFF (Smart Mode) - [ডিফল্ট]

স্মার্ট মোডে, আপনি কীবোর্ডে যেভাবে আঁকা আছে বা স্ক্রিনে যেভাবে দেখা যায় সেভাবেই টাইপ করবেন। অর্থাৎ, যেসব কার অক্ষরের বামে বসে (যেমন: ি, ে, ৈ), সেগুলো অক্ষরের আগেই টাইপ করতে হবে

  • কি: ি + ক (w + D)
  • কে: ে + ক (c + D)
  • যুক্তবর্ণ: ক + ্ + ষ (J + G + N) = ক্ষ

নোট: আপনি আগে কার টাইপ করলেও কীবোর্ড নিজে থেকেই ইন্টারনালি ইউনিকোড ফরম্যাট ঠিক করে নেবে!

🟢 ট্রাডিশনাল টাইপিং ON (Classic/Pronunciation Mode)

এই মোডে আপনি উচ্চারণ অনুযায়ী টাইপ করবেন। কার সবসময় অক্ষরের পরেই বসবে, কিন্তু কীবোর্ড নিজে থেকেই কারটিকে অক্ষরের আগে নিয়ে যাবে!

  • কি: ক + ি (D + w)
  • কে: ক + ে (D + c)
  • কো: ক + ে + া (D + c + v)

নোট: ট্রাডিশনাল টাইপিং অফ বা অন যাই থাকুক না কেন, আমাদের স্মার্ট ডিকশনারি সঠিকভাবে শব্দ রিড করতে পারবে এবং সাজেশন দেখাবে!

🗣️ ৬. ফনেটিক টাইপিং গাইড ও মডিফায়ার

ফনেটিক টাইপিংয়ের ক্ষেত্রে যুক্তবর্ণ, কার এবং স্পেশাল ক্যারেক্টার লেখার কিছু স্মার্ট নিয়ম রয়েছে। নিচে সবগুলো শর্টকাট এবং ট্রিকস তুলে ধরা হলো:

১. যুক্তবর্ণ তৈরি ও ভাঙা (Zero Width Non-Joiner)

  • যুক্তবর্ণ তৈরি: পাশাপাশি দুটি ব্যঞ্জনবর্ণ লিখলে তা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। যেমন: shikkha = শিক্ষা।
  • যুক্তবর্ণ ভাঙা: যদি দুটি ব্যঞ্জনের মাঝে যুক্তবর্ণ না চান, তবে তাদের মাঝে o (ও) চাপুন। এটি একটি ইনভিজিবল কার হিসেবে কাজ করে। যেমন: kko = ক্ক, কিন্তু koko = কক।
  • ZWNJ বা জয়েনার ভাঙা: আপনি চাইলে // (ডাবল স্ল্যাশ) অথবা ~ (Tilde) কী চেপেও যুক্তবর্ণ ভাঙতে পারেন। যেমন: kor//te = কর‌তে।
  • হসন্ত + ZWNJ: দুটি ব্যঞ্জনের মাঝে স্পেস না দিয়েও আলাদা দেখাতে চাইলে `` (ডাবল ব্যাকটিক) চাপুন। এটি 'হসন্ত + ZWNJ' বসাবে। যেমন: kos``meTiks = কস্‌মেটিকস্।
  • সাধারণ স্ল্যাশ: ৩ বার স্লাশ /// দিলে সেটি সাধারণ // হিসেবে প্রিন্ট হবে।

২. হসন্ত, রেফ এবং র-ফলা

  • হসন্ত (্): হসন্ত দিতে q অথবা ` (Backtick) অথবা *g ব্যবহার করুন।
  • র-ফলা (্র): ব্যঞ্জনবর্ণের পরে 'r' লিখলে র-ফলা হবে। যেমন: kro = ক্র।
  • রেফ (র্): ব্যঞ্জনবর্ণের আগে 'rr' লিখলে রেফ হবে। যেমন: rrk = র্ক।
  • ঋ-কার (ৃ): 'rri' লিখলে ঋ-কার হবে। যেমন: krri = কৃ।

৩. য-ফলা এবং ব-ফলা

  • য-ফলা (্য): ব্যঞ্জনবর্ণের পর z, y বা Z (Shift+Z) লিখলে য-ফলা হবে। যেমন: kz = ক্য। (Z সবসময় ফোর্সড য-ফলা হিসেবে কাজ করবে)।
  • ব-ফলা (্ব): ব্যঞ্জনবর্ণের পর w লিখলে ব-ফলা হবে। যেমন: sw = স্ব। (কিন্তু শুধু 'w' লিখলে 'ও' হবে)।

৪. স্মার্ট ম্যাক্রো ও স্পেশাল ক্যারেক্টার

  • ক্স / এক্স (x/X): শব্দের শুরুতে 'x' বা 'X' লিখলে হবে এক্স (যেমন: xray = এক্সরে)। কিন্তু শব্দের মাঝে বা শেষে লিখলে হবে ক্স (যেমন: box = বক্স)।
  • জ-ফলা আকার (্যা/অ্যা): এর জন্য ae ব্যবহার করুন। যেমন: gyan = জ্ঞান, byatha = ব্যাথা।
  • অ্যা / এ্যা: aya = অ্যা, eya = এ্যা।
  • র‌্যা: rya অথবা rza লিখলে র‌্যা হবে।
  • ওয়া / ওয়ে / ওয়্যা: wa = ওয়া, we = ওয়ে, wae = ওয়্যা।

৫. যতিচিহ্ন (Punctuation) ও অল্টারনেট শর্টকাট

  • দাঁড়ি এবং ফুলস্টপ: একটি ডট . দিলে বাংলা দাঁড়ি (।) আসবে। আর ইংরেজি ফুলস্টপ লিখতে চাইলে ডাবল ডট .. দিন।
  • বিসর্গ এবং কোলন: একটি কোলন : দিলে বিসর্গ (ঃ) আসবে। আর ইংরেজি কোলন লিখতে চাইলে ডাবল কোলন :: দিন।
  • টাকা (৳): ডলার সাইন $ চাপলে টাকার চিহ্ন (৳) আসবে।
  • খণ্ড-ত (ৎ): TH অথবা *t লিখুন।
  • অনুস্বার (ং): ng
  • বিসর্গ (ঃ): : অথবা hh অথবা *l
  • চন্দ্রবিন্দু (ঁ): ^ অথবা A (Capital A) অথবা *a

🕌 ৭. আরবি (Arabic) টাইপিং গাইড

আমাদের কীবোর্ডে সম্পূর্ণ নিখুঁত একটি আরবি লেআউট রয়েছে, সাথে হারাকাত (যবর, যের, পেশ) সাপোর্ট এবং বিশেষ শর্টকাট।

১. সাধারণ অক্ষর (Basic Letters)

ইংরেজি অক্ষরের ধ্বনির সাথে মিলিয়ে আরবি অক্ষর সাজানো হয়েছে।

a = ا, b = ب, t = ت, Z = ث, j = ج, H = ح, K = خ, d = د, D = ذ, r = ر, z = ز, s = س, S = ش, c = ص, C = ض, p = ط, P = ظ, ' = ع, g = غ, f = ف, q = ق, k = ك, l = ل, m = م, n = ن, h = ه, w = و, y = ي

হামযাহ ও আলিফের বিশেষ রূপ: x = ء, E = أ, W = ؤ, I = إ, O = ئ, Y = ى (আলিফ মাকসুরা), T = ة (গোল তা)।

২. হারাকাত (যবর, যের, পেশ) ও চিহ্ন

অক্ষর টাইপ করার পর হারাকাত দিতে হয়।

  • যবর (َ): e
  • যের (ِ): i
  • পেশ (ُ): u
  • খাড়া যবর (ٰ): A (Shift+a)
  • খাড়া যের (ٖ): I দুইবার চাপলে (ইচ্ছাকৃতভাবে ডাবল I)
  • উল্টা পেশ (ٗ): U (Shift+u)
  • তানভীন: ডাবল টাইপ করলে তানভীন হবে। যেমন ee চাপলে দুই যবর (ً) হবে।
  • তাশদীদ (ّ): v চাপলে তাশদীদ হবে।
  • সুকুন / জযম (ْ): o চাপলে জযম হবে।
  • মাদ (ٓ): ~ (Tilde) চাপলে মাদ হবে।
  • উপরে ও নিচে হামযা: < = ٔ এবং > = ٕ

৩. স্মার্ট ম্যাক্রো (আল্লাহ)

  • সরাসরি ইংরেজিতে Allah অথবা allah লিখলে অটোমেটিক الله লেখা হয়ে যাবে!

৪. সাফেক্স / ওয়াকফ (Waqf Marks)

আয়াতের শেষের ওয়াকফ চিহ্নগুলো লেখার জন্য * (Asterisk) এর সাথে নির্দিষ্ট অক্ষর চাপতে হয়:

  • *m = ۘ (ওয়াকফে লাযিম)
  • *j = ۚ (ওয়াকফে জাইয)
  • *l = ۙ (ওয়াকফে লা)
  • *q = ۖ (ওয়াকফে সালি)
  • *s = ۗ (ওয়াকফে কলি)

৫. অন্যান্য চিহ্ন

  • আরবি কমা (،): , (কমা)
  • আরবি সেমিকোলন (؛): ; (সেমিকোলন)
  • আরবি প্রশ্নবোধক (؟): ? (প্রশ্নবোধক)
  • তাতবীল (ـ): _ (আন্ডারস্কোর) দিয়ে আরবি হরফ লম্বা করা যায়।

🗺️ ৮. লেআউট ম্যাপিং (Interactive Keyboard)

নিচের বাটনগুলোতে ক্লিক করে কীবোর্ডের শিফট (Shift) ক্যারেক্টারগুলো দেখে নিতে পারেন।

🔸 বিজয় (Bijoy Unicode/ANSI)

~`
!
@
#
%
^
*
(
)
_-
+=
{[
}]
র্
ি
:;
"'
্য্র
<,
>.
?/

🔸 বাংলা ফনেটিক (Phonetic)

~` (্)
!1
@2
#3
$ (৳)4
%5
^ (ঁ)6
& (ঁ)7
*8
(9
)0
_-
+=
Q (্)q (্)
Ww (ব)
E (ঈ)e (এ)
R (ড়)r (র)
T (ট)t (ত)
Y (য়)y (য)
U (ঊ)u (উ)
I (ঈ)i (ই)
Oo (ও)
P (ফ)p (প)
{[
}]
|\
A (ঁ)a (আ)
S (ষ)s (স)
D (ড)d (দ)
Ff (ফ)
G (ঘ)g (গ)
Hh (হ)
J (ঝ)j (জ)
K (খ)k (ক)
Ll (ল)
: (ঃ);
" ( “ )' ( ‘ )
Z (্য)z (য)
X (ক্স)x (ক্স)
C (ছ)c (চ)
Vv (ভ)
Bb (ব)
N (ণ)n (ন)
Mm (ম)
<,
>. (।)
?/

🔸 আরবি (Arabic)

~`
!١
@٢
#٣
$٤
%٥
^٦
&٧
*٨
(٩
)٠
_-
+=
Qق
ؤو
أَ
Rر
ةت
ىي
ُٗ
إِ
ئْ
ظط
{[
}]
|\
ٰا
شس
ذد
ڤف
ڠغ
هح
چج
خك
Lل
:;
"ع
ثز
ڬء
ضص
ۏّ
Bب
ڽن
Mم
<ٔ
>ٕ
?/

🎙️ ৯. পিসি ও ওয়াইফাই ভয়েস টাইপিং

🎤 পিসি লাইভ ভয়েস টাইপিং (PC Voice Typing)

কীবোর্ডের টপবারে থাকা মাইক্রোফোন আইকনে ক্লিক করলেই পিসির মাইক্রোফোন দিয়ে সরাসরি লাইভ ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে।

ম্যাজিক ট্রিক: আপনি যে লেআউটে থাকবেন, ভয়েস টাইপিং অটোমেটিক সেই ভাষাতেই হবে! (অর্থাৎ, লেআউট আরবি থাকলে আরবি টাইপ হবে, বাংলা থাকলে বাংলা, আর ইংরেজি থাকলে ইংরেজি)।

📱 ওয়াইফাই ভয়েস টাইপিং (Mobile as Mic)

আপনার পিসিতে যদি মাইক্রোফোন না থাকে, তবে মোবাইলকেই মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন!

  1. কীবোর্ডের টপবারে থাকা "লেআউট:" লেখাটির উপর ডাবল ক্লিক (Double Click) করুন। অথবা টাস্কবারের কীবোর্ড আইকনে রাইট-ক্লিক করে "ওয়াইফাই ভয়েস টাইপিং" এ ক্লিক করুন।
  2. স্ক্রিনে আসা QR কোডটি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন। (অবশ্যই মোবাইল এবং পিসি একই ওয়াইফাই বা হটস্পটে থাকতে হবে)।
  3. মোবাইলে ওপেন হওয়া পেজে মাইক (🎤) আইকনে চাপ দিয়ে কথা বলুন, দেখবেন আপনার মোবাইলের কীবোর্ড থেকে বাংলা, ইংরেজি ও আরবিসহ যেকোনো ভাষায় কথা বললে পিসিতে অনায়াসেই সেটি টাইপ হয়ে যাচ্ছে!

🔄 ১০. লাইভ কনভার্টার ও প্রিসেট

কীবোর্ডের কনভার্টার (Converter) টুলটি ব্যবহার করে আপনি ইউনিকোড থেকে বিজয় আন্সি (SutonnyMJ) এবং বিজয় থেকে ইউনিকোডে লাইভ কনভার্ট করতে পারবেন।

এখানে বিভিন্ন প্রিসেট (Preset) রয়েছে, যা দিয়ে কপি-পেস্ট করা টেক্সট অটোমেটিক ফরম্যাট করা যায়:

  • ডিফল্ট: কপি করা টেক্সট হুবহু পেস্ট করবে।
  • ১/২/৪ স্পেস: টেক্সটের শুরুতে স্পেস যোগ করবে (প্যারাগ্রাফ ইন্ডেন্টেশনের জন্য)।
  • ১/২ এন্টার: টেক্সটের শুরুতে লাইন ব্রেক যোগ করবে।
  • ২ এন্টার v2-v5: এগুলো অ্যাডভান্সড প্রিসেট। এগুলো এক্সট্রা লাইন ব্রেক, ডাবল স্পেস এবং যতিচিহ্নের (দাঁড়ি, কমা) পাশের ভুল স্পেস অটোমেটিক ফিক্স করে দেয়।
  • কাস্টম: আপনি নিজে যে টেক্সট লিখে দেবেন, পেস্ট করার সময় প্রতিটি টেক্সটের আগে সেটি বসিয়ে দেবে।
  • ক্রমিকসহ কাস্টম: এখানে {serial} ট্যাগ ব্যবহার করলে, যতবার পেস্ট করবেন ততবার ১, ২, ৩ করে সিরিয়াল নাম্বার অটোমেটিক বাড়তে থাকবে!

📁 ১১. ফাইল ট্রান্সফার ও কাস্টম লেআউট

লোকাল ফাইল ট্রান্সফার (Local File Transfer)

কোনো ক্যাবল বা ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই পিসি থেকে মোবাইলে ফাইল আদান প্রদান করতে পারবেন (ওয়াইফাই রাউটারের স্পিডে)। মেনু থেকে "ফাইল ট্রান্সফার" ওপেন করুন, QR কোড স্ক্যান করুন এবং ফাইল সেন্ড/রিসিভ করুন।

কাস্টম লেআউট ক্রিয়েটর (Custom Layout Creator)

সেটিংস মেনু থেকে আপনি নিজের ইচ্ছেমতো ৩টি পর্যন্ত কাস্টম কীবোর্ড লেআউট তৈরি করতে পারবেন।

  • টেবিলের হেডারে ক্লিক করে শর্ট (Sort) করতে পারবেন।
  • বাম পাশের কর্ণারে রাইট-ক্লিক করে সব ডেটা মুছে ফেলতে পারবেন।
  • পূর্বে কাস্টম লেআউট তৈরি করা থাকলে এভাবে বেসিক ক্যারেক্টার ট্যাব ও যুক্তবর্ণ ট্যাব এর ডেটা সব মুছে সেভ দিলে লেআউটটিও মুছে যাবে।
  • টেমপ্লেট (Template) বাটনে ক্লিক করে ডিফল্ট ইউনিকোড বা বিজয় আন্সি টেমপ্লেট লোড করে সেটিকে মডিফাই করতে পারবেন।
  • আন্সি লেআউটের জন্য সাজেশন ফন্ট হিসেবে SutonnyMJ সিলেক্ট করতে পারবেন।

🧰 ১২. Bangla Toolbox ইকোসিস্টেম

Bangla Toolbox হলো বাংলা ভাষা নিয়ে কাজ করার জন্য তৈরি করা একটি কমপ্লিট ওয়েব প্ল্যাটফর্ম, যেখানে ৫০+ এর বেশি প্রফেশনাল টুলস রয়েছে। এটি Kotha Keyboard এর সাথে সরাসরি কানেক্টেড!

🌐 কীভাবে ব্যবহার করবেন?

আপনার পিসি বা মোবাইলের ব্রাউজার থেকে সরাসরি ভিজিট করুন: banglatoolbox.github.io

✨ মূল ফিচারসমূহ:

  • পিসি ভয়েস টাইপিং ও ফাইল ট্রান্সফার: কীবোর্ডের QR কোড স্ক্যান করার পর যে পেজটি আসে, সেটির আইপি অ্যাড্রেসটি কপি করে বাংলা টুলবক্স ওয়েবসাইটের টপবার থেকে "পিসি ভয়েস টাইপিং" সেকশনে বসিয়ে সরাসরি ওয়েবসাইট থেকেও পিসিতে ভয়েস টাইপিং এবং ফাইল ট্রান্সফার করতে পারবেন।
  • অ্যাডভান্সড কনভার্টার: ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড, এবং ফনেটিক কনভার্টার। এখানে রয়েছে স্মার্ট প্যারাগ্রাফ ফিক্সিং এবং অটো-ফরম্যাটিং সুবিধা।
  • বাংলা টাইপ টেস্ট (Type Test): নিজের বাংলা টাইপিং স্পিড (WPM) এবং অ্যাকুরেসি যাচাই করার জন্য একটি আধুনিক টাইপ টেস্ট মডিউল।
  • টেক্সট এডিটর ও স্টাইলিং: অনলাইনে বাংলা টেক্সট লেখা, এডিট করা, বোল্ড-ইটালিক করা এবং পিডিএফ (PDF) বা ইমেজ হিসেবে এক্সপোর্ট করার সুবিধা।

👑 ১৩. প্রিমিয়াম লাইসেন্স ও প্রাইসিং

কীবোর্ডের বেসিক ফিচারগুলো (টাইপিং, কনভার্টার, লেআউট ক্রিয়েটর, ফাইল ট্রান্সফার) সবার জন্য সম্পূর্ণ ফ্রি। তবে প্রতিদিন ৫ মিনিটের বেশি লাইভ ভয়েস টাইপিং ব্যবহারের জন্য আমাদের একটি নামমাত্র মূল্যের ফ্রিমিয়াম/ডোনেশন-ভিত্তিক প্রাইসিং রয়েছে।

🎁 স্পেশাল অফার: প্রতি শুক্রবার সবার জন্য ভয়েস টাইপিং সম্পূর্ণ ফ্রি!

প্যাকেজের নাম মেয়াদ মূল্য (BDT) সুবিধা অ্যাকশন
অর্ধ-বার্ষিক ৬ মাস (১৮০ দিন) ১৬০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
বার্ষিক ১ বছর (৩৬৫ দিন) ৩১০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
দ্বি-বার্ষিক ২ বছর (৭৩০ দিন) ৫১০ টাকা আনলিমিটেড ভয়েস টাইপিং Buy Now
লাইফটাইম 🌟 আজীবন (Lifetime) ১,০২০ টাকা লাইফটাইম সাপোর্ট ও আনলিমিটেড অ্যাক্সেস Buy Now

বিঃদ্রঃ লাইসেন্স কী (Key) আপনার পিসির ডিভাইস আইডির (Device ID) সাথে লিংক করা থাকবে। মেয়াদ থাকাকালীন সময়ে আপনি একাধিকবার উইন্ডোজ সেটআপ দিলেও এক্সপোর্ট করা লাইসেন্স দিয়ে পুনরায় তা অ্যাক্টিভ করতে পারবেন।

📞 যোগাযোগ ও সাপোর্ট